চিনে নিন বছরের ‘বিপজ্জনক’ ৫০ পাসওয়ার্ড

২২ ডিসেম্বর, ২০১৯ ১৭:০৯  
চলতি বছরের সবচেয়ে ‘বিপজ্জনক’ ৫০টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটা।  ৫০ লাখ ফাঁস হওয়া পাসওয়ার্ড বিশ্লেষণ করে এই তালিকা দিয়েছে তারা। একইসঙ্গে এসব পাসওয়ার্ড এখনই ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বছরের সবচেয়ে বিপজ্জনক ৫০টি পাসওয়ার্ডের তালিকা: 123456 123456789 qwerty password 1234567 12345678 12345 iloveyou 111111 123123 abc 123 qwerty 123 1 q2 w3 e4 r admin qwertyuiop 654321 555555 lovely 7777777 welcome 888888 princess dragon password1 123 qwe 666666 1 qaz2 wsx 333333 michael sunshine liverpool 777777 1 q2 w3 e4 r5 t donald freedom football charlie letmein !@#$%^&* secret aa 123456 987654321 zxcvbnm passw0 rd bailey nothing shadow 121212 biteme ginger প্রতিবছরেই সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো সাইবার আক্রমণ ও হ্যাকিংয়ের শিকার হওয়া বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট বিশ্লেষণ করে। তাদের ভাষ্য অনুযায়ী, সাইবার আক্রমণের শিকার হওয়ার মূল কারণই থাকে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার। কেননা এই পাসওয়ার্ডগুলি সহজে অনুমান করা যায় বা সহজে ভেঙে ফেলা যায়। ফলে সহজেই অ্যাকাউন্টগুলি হাতিয়ে নেওয়া যায়। এ কারণেই এসব অ্যাকাউন্ট ব্যবহার না করতে জোর গুরুত্ব দিচ্ছেন তারা।